1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে নানাবাড়ি সমশ্চুড়া নানার বাড়ি থেকে পড়াশোনা করতো। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত এ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com