1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কম লাভে ওষুধ বিক্রি: বে-আইনীভাবে জরিমানা করে ফার্মেসি বন্ধ রাখলো সমিতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী  (শেরপুর) : কম লাভে ওষুধ বিক্রি করায় এক হাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে সততা ড্রাগ হাউস নামে এক ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানকে।

গত সোমবার (২০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ কালিমা চত্বর এলাকায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’র নির্দেশে এমন ঘটনা ঘটে। এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যজিস্ট্রেসি ক্ষমতা আছে কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

সূত্র জানায়, সোমবার সততা ড্রাগ হাউসে একজন ক্রেতা দুই বক্স নেপ্রোক্সেন প্লাস ওষুধ কিনতে আসেন। এসময় বিক্রেতা ওই ক্রেতার কাছ থেকে ৩শ টাকা কোম্পানী নির্ধারিত মূল্যের ক্ষেত্রে ১৯০ টাকায় বিক্রি করেন। যা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ম অনুযায়ী ২৮৫ টাকা বিক্রির কথা। এর ফলে বিষয়টি অন্য ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জানিয়ে দেন। পরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে সততা ড্রাগ হাউসকে এক হাজার টাকা জরিমানা করেন এবং ৬ ঘন্টার জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওষুধ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন না। তথ্যমতে, নেপ্রোক্সেন প্লাস এক বাক্স ওষুধ ১৬০-১৭০ টাকায় কোম্পানীর কাছ থেকে পাইকারী কেনা যায়।

এ বিষয়ে সততা ড্রাগ হাউসের সত্ত¡াধিকারী মিজানুর রহমান জানান, একজন ক্রেতা দুই বক্স নেপ্রোক্সেন প্লাস নিতে এলে তিনি বক্স প্রতি ১৯০ টাকায় বিক্রি করেন। কোম্পানী থেকে যার পাইকারী ক্রয় মূল্য ১৭০ টাকা। এক্ষেত্রে আমি ২০ টাকা মুনাফা করি। এ কারণে সমিতির পক্ষ থেকে শাস্তি হিসেবে ছয় ঘণ্টা আমার দোকান বন্ধ রাখা হয় এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নালিতাবাড়ী শাখার সভাপতি আবু সিনা মোহাম্মদ যোবায়ের বলেন, এ বিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।

শেরপুর ওষুধ প্রশাসনের তত্ত¡াবধায়ক জাহিদুল ইসলাম জানান, কম মুনাফায় বা বেশি মুনাফায় ওষুধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এ জন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে যাচাই করেম পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com