1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

ঝিনাইগাতিতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষ: গৃহবধূর মৃত্যু, আহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় আকলিমা বেগম নামে অপর এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষ মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম। আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমিন জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসাপেক্ষে অন্যদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com