1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, রংধনু বেকারি সিলগালা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরদিনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, বেকারির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর। টেবিল, যন্ত্রপাতি এবং কাজের জায়গা ছিল অপরিচ্ছন্ন। মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পাওয়া যায়, যা ওই শিরাতেই বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল। মিষ্টি তৈরির সময় কোনো হেডক্যাপ, গ্লাভস বা নির্ধারিত পোশাক না পরে খোলা এবং অরক্ষিত পরিবেশে কাজ করছিলেন কর্মীরা। এছাড়াও, অবকাঠামোগত ত্রুটি ও খাদ্য উপকরণগুলো এলোমেলোভাবে খোলা অবস্থায় রাখা ছিল যা অভিযানে ধরা পড়া বড় ধরনের অনিয়ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com