1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাইপ ফেটে ছড়িয়ে পড়লো বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, অসুস্থ ২০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের পাইপ ফেটে ছড়িয়ে পড়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে ওই বরফ কলের শ্রমিকসহ আশাপাশে থাকা অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ‘গাজী আইস প্ল্যান্টে’ এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বরফ কলের কর্নেসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গ্যাসের গন্ধে ওই বরফ কলের শ্রমিকদের পাশাপাশি কাছাকাছি অবস্থানে থাকা জেলেদের মধ্যেও শ্বাসকষ্ট, চোখে জ্বালা, বমিভাব ও মাথা ঘোরা শুরু হয়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্যাস। এটি শ্বাসযন্ত্র, চোখ ও ত্বকের মারাত্মক ক্ষতি করে। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত পুনরায় চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com