1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

সাজাপ্রাপ্ত হয়ে একজন ফেরারী, অপরজন কারাগারে: তবু বহাল প্রধান ও সহকারী প্রধান শিক্ষক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : খেলাপী ঋণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দÐপ্রাপ্ত হয়েও স্বপদে বহাল আছেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। এরমধ্যে দÐপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মন কারাগারে ও দণ্ডপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন পলাতক রয়েছেন। ফলে পাঠদানে চলছে স্থবিরতা, কমে যাচ্ছে শিক্ষার্থী উপস্থিতিও। এমন দূরাবস্থা চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয়ে। এমতাবস্থায় পাঠদানসহ বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসীর।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন বিভিন্ন সময় নানা প্রয়োজনে দাদন ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে চড়া সুদে ও হাওলাদ হিসেবে ঋণ গ্রহণ করেন। এছাড়াও গত কয়েক বছরে বিদ্যালয়ের বিভিন্ন শুন্য পদে জনবল নিয়োগের কথা বলে অসংখ্য প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা আগাম ঘুষ নেন। সবমিলিয়ে গত কয়েক বছরে তার ঋণের পরিমাণ দাড়ায় প্রায় কোটি টাকা। একপর্যায়ে চাকরী প্রার্থী ও ঋণ দাতারা প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন এর বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা ঠুকে দেন পাওনা আদায়ে। বর্তমানে তার বিরুদ্ধে মামলার সংখ্যা অন্তত ৯টি। পাওনাদারের সংখ্যা ৩৭ জন। ইতিমধ্যেই একটি মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৯ অক্টোবর ঋণের একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। একই সঙ্গে অপর একটি মামলায় দÐের পরোয়ানার ভিত্তিতেও তাকে কারাগারে দেখানো হয়। এরপর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তিনি।

অন্যদিকে সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন বিভিন্ন সময় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে তিনিও এখন দেউলিয়া প্রায়। তার বিরুদ্ধেও রয়েছে প্রায় অর্ধকোটি টাকার ৪টি মামলা। সম্প্রতি এক মামলায় তারও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে না এসে গত মে মাস থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

অভিভাবক আবুল হোসেন জানান, আমার ছেলে এবং ভাতিজি এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রধান শিক্ষক স্কুলে আসেন না। সহকারী প্রধান শিক্ষকও ঋণের কারণে পলাতক। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, দু’জনেরই মামলা আছে। স্কুলে আসেন না। এভাবে স্কুল কেমনে চলবে? তারা পালিয়ে থাকায় পড়ালেখা ঠিকমতো হয় না। ভালো ফলাফল হয় না।

স্থানীয় বাসিন্দা ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মীর হোসেন জানান, প্রধান শিক্ষক সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন। সহকারী প্রধান শিক্ষক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন। এই প্রতিষ্ঠানটি কে রক্ষা করে?
প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক দীননাথ বর্মন জানান, প্রধান শিক্ষক চেকের মামলায় জেলে রয়েছেন। সহকারী প্রধান শিক্ষক গত মে মাস থেকে অনুপস্থিত রয়েছেন। এর ফলে প্রশাসনিক কাজ ও পাঠদানে সমস্যা হচ্ছে স্বীকার করে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালনা করতে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া জানান, চাকুরী বিধিমালা অনুযায়ী কেউ গ্রেফতার হলে বা দণ্ডপ্রাপ্ত হলে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে। উল্লেখিত দুই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com