1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নকলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হাবিবা নুর রিয়ানা। সে নকলা উপজেলার পিপড়ী গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে। নিহত শিশুর বাবা মা উভয় পেশায় শিক্ষক।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রুপালী বেগম মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোতে ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ীর
সঙ্গে ধাক্কা লাগলে মা ও মেয়ে দুজনেই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর বাবা হানিফ উদ্দিন নকলা থানায় লিখিতভাবে জানান, এটি একটি নিছক সড়ক দুর্ঘটনা এবং এ ঘটনায় তাঁর পরিবারের কারো কোনো সন্দেহ নেই। তিনি বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com