1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী ও নকলায় পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু এবং নকলায় ভ্যান গাড়ির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পরে আরও এক শিশু মিলে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ও রোববার (২৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ, একই উপজেলার গোজাকুড়া নলকুড়া এবং নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল এক বছর বয়সী শিশু লাবিব। এসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবের মরদেহ উদ্ধার করেন।

এদিকে একই উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নলকুড়া এলাকায় রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই বছর বয়সী কন্যাশিশু মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গণি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নূর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে নকলা উপজেলার পিঁপড়ী গ্রামের শিক্ষক দম্পতি হানিফ উদ্দিন ও রূপালী বেগমের মেয়ে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রূপালী বেগম কন্যাকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে দু’জনেই ছিটকে পড়ে হন। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com