
নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা : বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী অংশীদারদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন জুয়েল প্রজেক্ট অপারেশন ম্যানেজার আব্দুল গফুর ও মনিটারিং এন্ড এভালুয়েশন অফিসার আব্দুর রহমান।
জীবিকা বৈচিত্রকরণ এবং জলবায়ু সহনশীল ও টেকসই বিকল্প ।জীবিকার বিকল্পগুলি অন্বেষণের গুরুত্ব নিয়ে আলোচনা। এই ক্ষেত্রে সম্প্রদায়ের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে অংশীদারদের মধ্যে সহনশীলতা।
এবং সম্প্রদায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনা।
জলবায়ু সহনশীল বিকল্প জীবিকার সুযোগ। জীবিকা বৈচিত্র করণ এবং জলবায়ু স্মার্ট ব্যবসা। সবুজ ও নীল অর্থনীতির গুরুত্ব। এই ধরনের ব্যবসা এবং কাজের সুযোগগুলি কিভাবে অন্বেষণ ও ব্যবহার করা যায়।
স্থানীয় কর্মশক্তি বিশেষ করে দক্ষ যুব গোষ্ঠীর অংশীদারদের সাথে সংযোগ ও নেটওয়ার্ক স্থাপন করা।
সভায় সাংবাদিক সহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন; নিকোলিস রঞ্জন
ও ফিন্যান্স অফিসার মাসুদ রানা।