1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকসহ হাতেনাতে আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। সাজাপ্রাপ্ত যুবক জাহিদুল ইসলাম সবুজ (২৬) পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকার মমতাজ আলীর পুত্র।

পুলিশ জানায়, সকালে বাজার ছিটপাড়া বাবুল রাইছ মিল মহল্লায় মাদকবিরোধী অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। এসময় নিজ বাড়ির মুরগীর ফার্মে শোয়ে থাকা অবস্থায় ৪ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম সবুজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com