1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

দুবলারচরে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান 

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা : পূর্ব সুন্দরবনের দুবলারচরে বনরক্ষীরা সাগর থেকে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে। গত তিন দিনে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা রবি, সোম ও মঙ্গলবার দুবলার আলোরকোল, মেহেরআলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করে। ভেসে আসা এসব প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার উপক্রম হয়েছিল।

ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস বলেন, বেশ কিছু দিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে নানা ধরনের প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন দ্রব্য জোয়ারে ভেসে এসে চরে আটকে যায়। ফলে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা ছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গত তিন দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সাগর তীরের চরসমূহ থেকে বনরক্ষীরা নিরলস পরিশ্রম করে কয়েক মণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বনরক্ষীরা সুন্দরবনের দুবলারচর, শেলারচর, কচিখালীসহ সুন্দরবনের বিভিন্ন চরে ভেসে এসে আটকে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছেন। এসব বর্জ্য ধ্বংস করার জন্য ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। সুন্দরবনের নদী, খাল ও সাগর তীরে বর্জ্য অপসারণের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএফও জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com