1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

যশোরে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

যশোর : যশোরে বার্মিজ টিপ চাকুসহ সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার রংধনু গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক হাতে চাকু নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- আরবপুর পাওয়ার হাউজপাড়ার ভাড়াটিয়া মো. জাহিদ হোসেন (২৫), শংকরপুর আশ্রম রোডের শুকুর আলী (২৩) ও রেলগেট পশ্চিমপাড়ার মহন সরদার (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং যশোর শহরসহ আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

ডিবির ওসি মনজুরুল হক ভূঁঞা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com