1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি কর্মীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামের এক বিএনপি সক্রিয় কর্মীর মৃত্যু হয়েছে। সে উপজেলার উরফা দক্ষিনপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের পুত্র। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধায় পৌরশহরের কাচারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপজলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা যুবদল। সেই মিটিংয়ে মিছিল যোগে আসেন বাদশা মিয়া। হঠাৎ অসুস্থতা বোধ হলে সভাস্থল ত্যাগ করে শহরের কাচারী মসজিদ এলাকায় রাস্তা পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মালিহা নুঝাত প্রাথমিকভাবে জানিয়েছেন, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুঁটে যান উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com