1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

 পরকীয়া সন্দেহে বড় ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন। মঙ্গলবার (২৮ অক্টোবর)এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত একাব্বর (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।
‎
‎স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ছোট ভাই ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রী মাকসুদার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেয়।
‎
‎রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।
‎
‎এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন,আমার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক ছিল না। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
‎
‎শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা.প্রমা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ও প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
‎
‎শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন,এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের একটি ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর সার্কেল বলেন আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com