
মনজুরুল হক: নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভিপি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন, ও নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন অপু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন।
এর আগে পৌর শহরের আড়াই আনি বাজার কলিমা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদল ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।