1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা 

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মনজুরুল হক : শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ারেজ মোহাম্মদ কলিমুল্লাহ টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, আবদুল আলিম, সুজন, আলমাছ সিদ্দিকী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন।

এর আগে পৌর শহরের গড়কান্দা চৌরাস্তা মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদল ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com