1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে আকস্মিক তিন গরুর মৃত্যুতে বাকরুদ্ধ দিনমজুর

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : অজানা কারণে সুস্থ তিনটি গরুর আকস্মিক মৃত্যুতে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন গরু মালিক দিনমজুর আবু সাইদ (৩৫)। আজ সোমবার (২৯ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারী আবু সাইদ জানান, দুপুর একটার দিকে মাঠ থেকে ঘাস খাইয়ে তার গৃহপালিত চারটি গরু বাড়ি এনে চারিতে (খাবার পাত্রে) সকালে রেখে দেওয়া ঘাস ও পানি খেতে দেন। প্রতিদিনের মতো একটি গরু আলাদা এবং বাকী ২টি গর্ভবর্তী গাভী ও একটি ষাড় একত্রে ঘাসসহ পানি পান করে। পরে গরুগুলোকে গোসল করাতে নিয়ে গেলে ১৫-২০ মিনিটের মধ্যেই একসাথে একই পাত্রে ঘাস ও পানি খাওয়া তিনটি গরু ছটফট করতে করতে মারা যায়। আকস্মিক সুস্থ গরু তিনটি হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন দিনমজুরী করে জমানো টাকায় হওয়া ক্ষুদ্র খামারী আবু সাইদ। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের চিকিৎসক ঘটনাস্থলে গেলেও মৃত্যুর কারণ শনাক্ত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, খাবার পাত্রে কোনভাবে বিষক্রিয়া হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত খামারী সাইদ ও এলাকাবাসী জানান, দিনমজুরী করে জমানো টাকায় কেনা সাইদের গরুগুলোই একমাত্র সম্বল। মৃত তিনটি গরুর মূল্য প্রায় পৌণে দুই লাখ টাকা হবে বলে জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com