1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী ও শেরপুর-৩ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

সভাপতিত্ব করেন ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দীক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ,সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডাঃ সেরাজুল হককে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি। তাঁর অবদান শুধু রাজনৈতিক পরিসরেই নয়,শিক্ষা,স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রেও ছিল অনন্য।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন,ডাঃ সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না,তিনি ছিলেন একজন আদর্শবান ও মানবিক নেতা। জনগণের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে। বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া। তিনি আজ এই দিনই রোড এক্সিডেন্ট করে মারা গিয়েছিল।

আলোচনা সভা শেষে প্রয়াত ডাঃ সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com