1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিও খ্রিস্টান ধর্মপল্লীতে দুই দিনব্যাপী”ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বারোমারী মিশন চত্বরে এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম।

তীর্থোৎসব চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পুলিশ সুপার বলেন”প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী এই মিশনে তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হলো—এই মহৎ আয়োজনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আমরা পালাক্রমে ডিউটি করে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় বজায় রাখব।

আমি চাই,আমাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা এমন এক দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে মিশন কর্তৃপক্ষ বলেন—অতীতের যেকোনো সময়ের চেয়েও এবার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের আচরণ ছিল সর্বোত্তম। তিনি আরও নির্দেশনা দেন,প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বপূর্ণ পয়েন্টে সতর্কতা ও শতভাগ পেশাদারিত্ব বজায় রাখে দায়িত্ব পালন করেন। কোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা বস্তু নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা ও প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত,শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে নালিতাবাড়ী উপজেলার ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন নৈসর্গিক পাহাড়ি পরিবেশে অবস্থিত বারোমারী মিশন চত্বরে রয়েছে ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থস্থল। পর্তুগালের ফাতেমা নগরের আদলে ১৯৯৭ সালে এ তীর্থস্থানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এখানে তীর্থোৎসব পালিত হয়ে আসছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো ভক্তের আগমনে পাহাড়ি জনপদ বারোমারী মিশন চত্বর হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশে।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন,শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মিজানুর রহমান ভূঁঞা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার,ময়মনসিংহ ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সোহেল রানা, ডিবির ওসি মো.রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com