1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪

  • আপডেট টাইম :: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হল। এখনো একজন শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে নদী কুলছুম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার বিকেলে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে গোসলে নেমে ডুবে যায় পাঁচ শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)।

এসময়ও নিখোঁজ ছিল একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২) নামে দুই শিশু।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে আরেকটি শিশু বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com