1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: “সাম্য-সমতায়”দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনায় আরও অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ,আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com