1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মাদারীপুর : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে প্রবল বৃষ্টির মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এসময় প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও আহত যাত্রীরা জানায়, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বাসটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সীমানা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা পর রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com