1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরের বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে, কৃষকের মূখে হাসি

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে শেরপুরের গারো পাহাড় অঞ্চলের কৃষকরা এখন হাসিমুখে দিন কাটাচ্ছেন।

শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে, কৃষকের মূখে হাসি ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে সন্তুষ্টির হাসি। একসময় পতিত পড়ে থাকা জমিতে এখন সাফল্যের সাথে চাষ হচ্ছে বরবটি ও শিমসহ বিভিন্ন সবজি।

শেরপুরের শ্রীবরদী,ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকরা জানান,বরবটির চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে খরচ কম,কিন্তু লাভ তুলনামূলক বেশি। ফলে অল্প সময়ে ভালো আয় করে অনেক কৃষক এখন স্বাবলম্বী হয়ে উঠছেন। শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ২০ থেকে ২২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের বসবাস, যাদের অধিকাংশই গারো, কোচ,হাজং,ঢালু ও বানাই সম্প্রদায়ের মানুষ।

কয়েক বছর আগেও তাদের অনেক জমি পতিত পড়ে ছিল,কৃষকরা ছিলেন বেকার। কিন্তু এখন সেই জমিতেই সোনালি ফসল ফলছে। স্থানীয় কৃষকরা জানান,প্রতিদিন মেঘাদল বাজারে ও ঝিনাইগাতীর সন্ধাকুড়া বাজারে ৩০০ থেকে ৪০০ মণ বরবটি বিক্রির জন্য আনা হয়। এখান থেকে শেরপুর ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় তাজা বরবটি। দৈনিক ৮ থেকে ১০ লাখ টাকার বরবটি বেচাকেনা হয় এইসব বাজারে। শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান,চলতি মৌসুমে ৫০ হেক্টর জমিতে বরবটি চাষের লক্ষ্যমাত্রা ছিল, তবে কৃষকরা উৎসাহের সাথে ৬০ হেক্টর জমিতে চাষ করেছেন। তিনি বলেন,বরবটি চাষে কৃষকরা ভালো দাম ও ফলন পাচ্ছেন। ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.শাখাওয়াত হোসেন জানান,জেলার সীমান্তবর্তী তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে প্রায় ৭৫ হেক্টর জমিতে বরবটি ও শিম চাষ হয়েছে।

তিনি বলেন,কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। এতে ফলন ও আয় দুই-ই বেড়েছে। একসময় অনাবাদি থাকা গারো পাহাড়ের জমি এখন কৃষকের পরিশ্রমে ফলনশীল হয়ে উঠেছে। তাদের জীবনে এসেছে নতুন আলো। বয়ে যাচ্ছে কৃষকদের আনন্দের অনুভূতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com