1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে প্রাইভেটকার চাপায় ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): চলন্ত ভ্যানের পেছন দিক থেকে ধাক্কা দেওয়ায় প্রাইভেটকার চাপায় মারা গেছেন ওই ভ্যানের চালক হাবিবুর রহমান (৫৫)।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রাজনগর সাইনবোর্ড এলাকায় শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান মধ্য রাজনগর গ্রামের বাসিন্দা

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে তিনানী টেংরাখালী মোড় থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রাজনগর বাড়ির দিকে আসছিলেন এর চালক হাবিবুর রহমান। এসময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক হাবিবুর রহমান।
সূত্র জানায়, শহরের ব্যবসায়ী লুৎফর রহমান মন্ডল এর ছেলে রাসেলের প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বিষয়টি পারস্পরিক সমাধান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com