1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে মসজিদে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর: ইমামসহ মুসল্লি আহত, থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মসজিদে ঢুকে ইমাম ও মুসল্লিদের ওপর হামলা চালিয়ে মাইক সেটসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে একদল নেশাগ্রস্ত। এ ঘটনায় ইমামসহ দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এর আগে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনাটি ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে—ফরহাদ মিয়া,রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন,আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না,আমাদের অনুমতি ছাড়া আযান হবে না।

ইমাম শফিকুল ইসলাম এ অযৌক্তিক কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে ওই তিনজন মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড,টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে।

এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে গেলে তারাও নেশাগ্রস্তদের মারধরের শিকার হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মো.আশরাফ আলী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন,মসজিদে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com