1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সবুজ সংকেত পেল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : অনুশীলনে ফেরার অনুমতি পেল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রীড়া ও স্থাস্থ‌্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শিগগিরিই দক্ষিণ আফ্রিকার জাতীয় পুরুষ ও নারী দল ট্রেনিংয়ে ফিরবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

শুধু ট্রেনিং-ই নয়, দ্রুত মাঠে নামতে পারবেন ডি কক, হাশিম আমলারা। সাথে থ্রিটিসি প্রতিযোগিতাও মাঠে গড়াবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ দেশটিতে। গত ১৫ মার্চ শেষ ব‌্যাট-বলের প্রতিযোগিতা হয়েছিল। সোমবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ৩৮ হাজার করোনায় আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। এজন‌্য মাঠের ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকরা।

এক সংবাদ বিজ্ঞেপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, হাই পারফরম‌্যান্স ট্রেনিং স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ট্রেনিং করার অনুমতি পেয়েছে। সোমবার ক্রীড়া, স্বাস্থ‌্য এবং আর্টস অ‌্যান্ড কালচার মন্ত্রণালয় থেকে ট্রেনিংয়ের অনুমতি এসেছে।’

জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে ফেরানো এখন দক্ষিণ আফ্রিকার মূল চ‌্যালেঞ্জ। মার্চে ভারত সফর করেছিল প্রোটিয়ারা। করোনা ছড়ানোর পর দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনে বোর্ড। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৪৪ জন খেলোয়াড়কে ট্রেনিংয়ের জন‌্য নির্বাচন করছে। ছোট গ্রুপে ভাগ হয়ে নিকটস্থ স্টেডিয়ামে তারা ট্রেনিংয়ে ফিরবেন। ফলে কোনো ক্রিকেটারেরই এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করা লাগছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com