1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মাসুদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষার জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন,গমের জন্য ১৭০ জন এবং মসুরের জন্য ১০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সরকারি এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা ইতোমধ্যে মাঠ প্রস্তুত করেছেন,আশা করছি এবারের মৌসুমে ভালো ফলন হবে।

কর্মসূচিতে উপস্থিত কৃষকরা বলেন, সরকারের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ করার আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com