1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ১৫ লাখ টাকার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিস নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবি টহল দল পৃথক অভিযানে ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি জিরা জব্দ করে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন,তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান,মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com