1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চাঁদপুরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত একই স্কুলের ১৭ শিক্ষার্থী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

চাঁদপুর : চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্কুল চলাকালে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। আর ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থীকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে।

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে আরাবি তাবাসসুম, চাঁদনি আক্তার, রূপন্তি সরকার, সপ্তম শ্রেণির ফারজানা আক্তার, অষ্টম শ্রেণির রুমা আক্তার, ছামিয়া আক্তার, মরিয়ম আক্তারসহ আরও কয়েকজন।

এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার সংবাদ বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সকালে স্কুল থেকে ফোন পেয়ে তারা ছুটে যান। গিয়ে দেখেন, বেশ কয়েকজন শিক্ষার্থী কান্নাকাটি করছে, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, প্রতিদিনের মতো ক্লাস শুরু হওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ইউএনও, সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাদের খবর দিই। তারা এসে শিক্ষার্থীদের চিকিৎসা ও পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। তারপরও বিষয়টি আমারা খতিয়ে দেখছি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান,খবর পেয়ে জেলা সিভিল সার্জনসহ আমরা ওই স্কুলে গিয়েছি। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে, বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com