1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

সুন্দরবনে ৪০ কেজি হরিণধরার ফাঁদ ও ট্রলারসহ ৩২ আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা : দুবলার আলোরকোলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার ৩ আসামীকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, দুবলারচরে বিপুল পরিমাণ হরিণধরা ফাঁদ ও একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে বনরক্ষীরা।

গত সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ শিকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব। এ সময় অন্য শিকারীরা রেঞ্জ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন। পরে বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে তিনজন আটক করেন। আটককৃতরা হলো,রাফি হাসান (৩০), শাহিদ মল্লিক (২৫) ও আলামিন আকুঞ্জি (২৮)। আটককৃতরা মুসলিম পরিচয় আড়াল করে হিন্দুর পরিচয়পত্র দিয়ে দুবলার রাস উৎসবে গিয়ে সুন্দরবনে হরিণ শিকারের জন্য ফাঁদ পাতে বলে বনরক্ষীরা জানান। এদের বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক ৩ আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

অপরদিকে, দুবলার রাস উৎসবে গিয়ে সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় পৃথক দুটি ঘটনায় বনরক্ষীরা প্রায় ৪০ কেজি হরিণধরার মালা ফাঁদ ও একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, রাস উৎসবের আড়ালে আটক ৩২ জন হরিণ শিকারের জন্য সুন্দরবনের কেলেরখাল এলাকায় ফাঁদ পেতে ছিলো । এদের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com