1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘ফাইনাল পাতানো’ অভিযোগে তদন্তে নামলো শ্রীলঙ্কা সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : ‘২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা।’- লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগের এমন মন্তব্যে মাসের শুরুতে কেঁপে ওঠে ক্রীড়াঙ্গন। তবে লঙ্কান সাবেক এই ক্রীড়ামন্ত্রীর অভিযোগের বিরোধিতা করেন সেই বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেওয়া কুমারা সাঙ্গাকারা এবং সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনে অভিযোগের সত্যতা প্রমাণ করতে বলেন এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে ম্যাচটি পাতানো কিনা তার তদন্ত করতে বলেন।

অবশেষে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল কী না, এ নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট নয় বছর আগের ওয়ানডে বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কার সেই ফাইনাল নিয়ে তদন্ত করছে।

অতুলগামাগের আগে ২০১৭ সালে ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দ্বীপ দেশটির ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সেই ম্যাচে কমেন্টেটরের ভূমিকায় থাকা রানাতুঙ্গা তখনই তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে মঙ্গলবার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে আগে ব্যাট করে জয়াবর্ধনের সেঞ্চুরিতে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। তবে গম্ভীরের ৯৭ এবং অধিনায়ক ধোনির অপরাজিত ৯১ রানে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। ২৮ বছর পর ঘরে তোলে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com