1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শরণখোলায় বিপ্লব সংহতি দিবসে র‌্যালি 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নইন আবু নাঈম শরণখোলা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে পথসভায় মিলিত হন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট  ফারহানা জাহান নিপা ও কেন্দ্রীয় তাতী দলের যুগ্ন আহবায়ক ডক্টর কাজী মনির। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা তালুকদার মধু, নাজমুল আহসান শিমুল গাজী,  যুবদলের আহবায়ক মোল্লা ইব্রাহিম প্রমূখ।. সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আগামী দিনগুলিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com