1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শেরপুরে মাইক্রোবাস চাপায় এনসিপি নেতার কন্যাশিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপি’র আহবায়ক প্রকৌশলী লিখন মিয়ার আড়াই বছর বয়সী কন্যাশিশু আয়রা মনি মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশের ড্রামে ময়লা ফেলতে যায়। ওই সময় তার অজান্তে কন্যাশিমু আয়রা মনি মায়ের পিছু নিয়ে রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com