1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নুসরাত-মিমিকে ‘খোঁচা’ দিলেন শ্রীলেখা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে বেশ কিছু দিন ধরে সরব তারকারা। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ নিয়ে স্বস্তিকা মুখার্জির সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে।

এদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে কটাক্ষ করে আলোচনার জন্ম দিলেন শ্রীলেখা। তবে এবার স্বজনপোষণ নয়, ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ টেনে এই দুই তারকা সাংসদকে খোঁচা দিলেন তিনি।

গতকাল (২৯ জনু) ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে টিকটক সহ কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। কিন্তু টিকটক, লাইকিতে মজে থাকেন বসিরহাট ও যাদবপুরের সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। লকডাউন চলাকালে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত।

আর সেই প্রসঙ্গ টেনে শ্রীলেখা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন—টিকটক বন্ধ। যাদবপুর এবং বসিরহাটের মানুষ তাদের সাংসদদের তাহলে কোথায় দেখতে পাবেন? আহারে শুনে আমার চোখে জল চলে এলো।

শ্রীলেখার এ পোস্ট করার পর তাতে বাড়তে থাকে লাইক-কমেন্টস। অনেকে তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তবে এ বিষয়ে এখনো নুসরাত ও মিমির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com