1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ড্রাইভিং শিখে ক্যারিয়ার গড়ার প্রত্যয় নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের কালিনগর বাইপাস গোল চত্বরে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি এমএ মান্নান সোহেল, সহ-সভাপতি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, শিক্ষক আবু নাঈম, তরুণ উদ্যোক্তা মোস্তাক ফাহাদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। এতে দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী মধ্যবাজার রহমানীয়া হাফেজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ ইসমাইল হোসেন।

পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ড্রাইভিং ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করেন। একই দিন প্রশিক্ষণার্থীদের গাড়ি প্রশিক্ষণ দেওয়া হয়।

এ প্রতিষ্ঠানে প্রাইভেটকারের পাশাপাশি মোটরসাইকেল ও মেয়েদের জন্য স্কুটি বাইক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে নালিতাবাড়ী ড্রাইভিং ট্রেনিং সেন্টার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com