1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হাসপাতালে ৯টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল বান্দরবান পরিবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবান সদর হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় সত্তর হাজার টাকা দামের ৯টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবান পরিবার।
মঙ্গলবার সকালে বান্দরবান জেলা পরিষদের হলরুমে সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মার হাতে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেন বান্দরবান পরিবারের সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা, ডেপুটি সিভিল সার্জন ডা. মং টিং নু, পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলার সভাপতি রাজু বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এসময় করোনা চিকিৎসায় নিয়োজিত করোনা ইউনিটে দায়িত্ব পালনকারীদের জন্য বান্দরবান পরিবারের পক্ষ থেকে বিশুদ্ধ পানিসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রীও তুলে দেয়া হয় সিভিল সার্জনের হাতে।
বান্দরবান পরিবারের সমন্বয়ক রাশেদ চৌধুরী বলেন, বান্দরবান হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন না থাকায় আমরা এ উদ্যোগ নিয়েছি। অক্সিজেন সিলিন্ডার দিলে সেগুলো আবার রিফিল করতে হয় তাই আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি যেটি বাতাস থেকে অক্সিজেন উৎপন্ন করবে। রিফিল করার প্রয়োজন হবে না।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com