1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ১৪৮ ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪,সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হামিদুল(১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা মো. হামিদুলকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com