1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কৃষি অফিসের কলম বিরতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী  উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন।

হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ১১ নভেম্বর মঙ্গলবার ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কলম বিরতি পালিত হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালন করা হয়েছে।

এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন,নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। শ্রীবরদী উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com