
নকলা (শেরপুর) প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪শ’ ৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। বুধবার (১২ নভেম্বর) সকাল বিকাল সাড়ে ৩ টা আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।
এসময় আশা ময়মনসিংহ ডিভিশনে সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আবু তাহের চৌধুরী, শেরপুরের জেলা সিনিয়র ব্যবস্থ্যাপক মো. কামাল হোসেন খান, আঞ্চলিক ব্যবস্থাপক (সদর অঞ্চল) মো. শহিদুল্লাহ, নন্দির বাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ উদ্দিন চৌধুরী, শ্রীবরদী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, নালিতাবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, ঝিনাইগাতী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, নকলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আ ব ম এমরানুল হাসান, শেরপুর সদর ১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন, আশা শেরপুরের সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান প্রমুখ।
সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আবু তাহের চৌধুরী বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের কথা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ‘আশা’। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪শ’ ৫০টি কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের বিতরণ করা হবে।’