1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফরিদপুরে বোমা তৈরির সময় ৩ জন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফরিদপুর : ১৩ তারিখে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙা থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল,গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সমস্ত আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন করে বলেন, লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার ও হাত বোমা ও বিভিন্ন আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। এখন পর্যন্ত উদ্ধার করা জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com