1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফরিদপুরে রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফরিদপুর : পূর্বঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে শুয়াদী পাম্পের পাশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তাজুড়ে অবরোধ সৃষ্টি হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে ঢাকামুখী কয়েকটি অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হয়। তবে রোগী থাকা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com