1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঝিনাইগাতি সীমান্তে ভারতীয় মদের চলানসহ যুবক আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গোমরা গ্রাম থেকে চোরাই পথে আনা প্রায় চার লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫৮ মদের বোতলসহ আক্তার মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হলদিগ্রাম বিজিবি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হলদিগ্রাম বিজিবির টহল দল তাকে আটক করে শুক্রবার পুলিশে সোপর্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত দুইটার দিকে গোমরা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই পথে আনা নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫৮ বোতল মদ জব্দ করা হয়। একই সাথে এই মদ পাচারের সাথে জড়িত ওই গ্রামের শাহ জালালের ছেলে আক্তার মিয়াকে আটক করা হয়। পরে শুক্রবার ঝিনাইগাতি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com