1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শেরপুরে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শেরপুর: শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পশ্চিম ভাটিয়াপাড়া গ্রামে শুক্রবার (১৪ নভেম্বর) ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পচনধরা ওই মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ এবং মরদেহের পরিচয় জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com