
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বনকুড়া বাজার থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নন্নী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের তালাবদ্ধ দরজায় ১২ নভেম্বর রাতের আঁধারে ‘লকডাউন’ লিখে অপপ্রচারে তার যোগসাজশ আছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। রয়েছে সুদের ব্যবসার অভিযোগ। তার সুদের জালে আটকে অনেকে নিঃস্ব হয়েছে।