1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com