
রানা, শ্রীবরদী : পড়াশোনার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে জাতীয়তাবাদি ছাত্রদল। তরুণ ছাত্র সমাজকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশের লক্ষ্যে শ্রীবরদী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শ্রীবরদীতে গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে হাই স্কুল রোড়স্হ নিজাম উদ্দিন মার্কেটে আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল এবং নারী অধিকার আন্দোলনের অন্যতম নেত্রী মিসেস ফরিদা হক দীপা।
এ সময় উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, শ্রীবরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক রিফাত আহমেদ , পরিবেশ ও প্রকৃতি কর্মী ব্যারিস্টার শাহদাত হোসেন জিকু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি সহ বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।