1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ নভেম্বর) শ্রীবরদী সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে সরকারি কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিকট স্মারকলিপি প্রদান করেন। বদলির আদেশ প্রত্যাহার না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। এঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণ বশত প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন।

শিক্ষার্থীরা জানান, রিফাত আহমেদ স্যার অত্যন্ত ভালো শিক্ষক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন। কোন কারণ ছাড়াই তাঁকে ওএসডি করে বদলির আদেশ করা হয়েছে। আমরা এই আদেশ প্রত্যাহার চাই। আদেশ প্রত্যাহার না হলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com