1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ধানের শীষ প্রতীকের উদ্যোগে নারী সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের টিএনটি অফিস সংলগ্ন বিএনপি নেতা মিস্টার মিয়ার অটো রাইস মিল প্রাঙ্গণে পৌর মহিলা দলের উদ্যোগে পৌরসভার অন্তর্গত ৭,৮,ও ৯ নং ওয়ার্ড নারী ভোটারদের নিয়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মহিলা দলের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক পৌর কাউন্সিলর শান্তি বেগমের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
শত শত নারীদের উদ্দেশ্যে আগামী দিনে উন্নয়ন বাস্তবায়নের বার্তা ও তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের নানা দিক তুলে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ফরিদ হক দীপা, জেলা মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে হাবিবা রিনাসহ উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মী সহ ৭,৮,ও ৯ ওয়ার্ডের নারী ভোটাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com