
রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গোসাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বপন( ৪৫) কে গ্রেফতার করা হয়েছে । ধৃত নাজমুল হোসেন স্বপন গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামের মৃত সানোয়ার হোসেন মাস্টারের ছেলে। রবিবার ভোর রাতে শ্রীবরদী থানার নবাগত ওসি রবিউল আজমের নেতৃত্বে এস আই শাহজাহান সহ সঙ্গীয় পুলিশের অভিযানিক দল তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পরে রোববার দুপুরে শ্রীবরদী পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক এস আই ও শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা মো শাহজাহান বলেন, এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে স্বপনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে স্বপনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
শ্রীবরদী থানার নবাগত ওসি রবিউল আযম আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, ধৃত স্বপনকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।