1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সীমান্তে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : নালিতাবাড়ী ও হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

শনি ও রবিবার (১৬ ও ১৭ নভেম্বর) পৃথক অভিযানে হালুয়াঘাট উপজেলার কোচপাড়া ও বেলতলী এলাকা এবং নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে হলদিগ্রাম ও বান্দরকাটা বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব জব্দ করে।

জব্দকৃত পণ্যগুলো হলো- ৩৮২ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ, ৫৫৭ বোতল অলিভ অয়েল, ১৪ পিস কম্বল এবং ২৩ বোতল মদ। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com